চিলমারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

 

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “দুনিয়ায় মজদুর এক হও” এই স্লোগান কে সামনে রেখে, সারাদেশে ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় “রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন” এর চিলমারী প্রধান কার্যালয়ের উদ্যোগে, থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামে তেলের ডিপোর সামনে এ ‘রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের’ সাধারণ সম্পাদক, মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের সহঃ সভাপতি মোঃ নুরুল আমিন,

রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের সড়ক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সবাই বলেন, মহান জাতীয় সংসদে শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন নামে খ্যাত অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২৩ বিল বাতিলের দাবীতে সারাদেশের শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে শ্রমিক সংগঠনের অধিকার রক্ষায় ন্যায্য দাবী আদায়ের জন্য এ আইন প্রত্যাহারের দাবী যৌক্তিক এবং এর প্রতিবাদ জাতীয় দাবীর অংশ। তাই এ শ্রমিক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে আজ আমরা সবাই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি এবং এই কালো আইন বাতিলের দাবী জানাচ্ছি । তারা আরো বলেন, ১৯৮৯ সালে স্থাপিত চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের জোড়গাছ ঘাটে ‘যমুনা অয়েল কোম্পানি লিঃ এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ডিপো ছিল। যার কার্যক্রম ২০১৯ সালের জুন মাস থেকে বন্ধ রয়েছে। এর কারণে স্থানীয় ও আন্তজেলায় চলাচলকারী যানবাহনের প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ এবং এই এলাকার কৃষি কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই তেলের ডিপোর কার্যক্রম নতুন করে শুরু করা হলে, একদিকে যেমন আমাদের কৃষি কাজের চাষাবাদের সময় তেলের কোন সমস্যা হবে না অন্যদিকে তেমনী আমাদের এলাকার অনেক অসহায় ও গরীব মানুষের কর্মের সুযোগ তৈরি হবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930