নাটোরের নলডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

 

মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার:-
নাটোরের নলডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহেল(২৭)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫.

রোজ সোমবার (১০জুলাই ২০২৩) ইং বিকেল ৫ ঘটিকার সময়, ওই সোহেল কে পুঠিয়া ত্রিমোহনীয়া বাজার থেকে গ্রেপ্তার করেছে,সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫
রাজশাহী।

র‍্যাব-৫ বলেন, গোয়েন্দা তথ্যে ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ত্রিমোহনীয়া বাজারস্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-০৭, তারিখ-০৮/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক)। জিআর নং-১৯/২২(নল) এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭), পিতা-মোঃ জমিন উদ্দিন, সাং-কৃষ্ণপুর দীঘা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর’কে গ্রেফতার করা হয় ।

উল্লেখ্য যে, আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭) কে নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-০৭, তারিখ-০৮/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক)। জিআর নং-১৯/২২(নল) এর একজন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।

বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭) কে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১(এক) মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক মোঃ মেহেদী হাসান @সোহেল (২৭)কে নাটোর জেলার নলডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930