প্রতারণা তীব্র অভিযোগ: স্বামী -স্ত্রী মিল্লে ইকবালের ৫লাখ টাকা খাইলো গিল্লে

ডেস্ক নিউজ:১২জুলাই
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দোকানে পুঁজি দেওয়ার জন্য
ধার নিয়ে স্বামী মোঃ মনির হোসেন ও স্ত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে ৫ লাখ টাকার উপরে প্রতারণার অভিযোগ করেছেন মোঃ ইকবাল হোসেন নামে এক যুবক।

প্রতারক দুজনের গ্রামের বাড়ি শুভরিয়া, থানা ফুলবাড়ীয়া, জেলা -ময়মনসিংহ।বর্তমান ঠিকানা-বাড়ী নং-১১,অভিমিত্র ঘাট রোড, গুরিবাজার, কোতোয়ালি- চট্রগ্রাম।বিগত ৫/২/২০ইং সর্বশেষ অভিযোগের পর অভিযুক্তরা পাওনা ধার ইকবাল হোসেন কে প্রদত্ত টাকা সহ মোট সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করবে বলে জানিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকবার বলার পর মনির হোসেন ও শাহনাজ বেগম পাওনা আদায় না করে গ্রামের বাড়িতে গিয়ে ফোনে বিভিন্ন ভাবে হুমকি – ধামকি দিচ্ছেন । এর সত্যতা নিশ্চিত করতে বিজ্ঞ-সি.এম.এম(চট্রগ্রাম আদালত) সি,আর মামলা নং ৩৬৩/২০ এবং র্্যব-১৪(ফুলবাড়ী) পরিচালক এর বরাবরে অভিযোগ দায়ের করেন।
জনৈক মোঃ ইকবাল হোসেন আবারও অভিযোগ টি আজ (বুধবার) সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে বলেন, সেই সময়ে মনির হোসেন নিউ মার্কেট মোড়ে দোস্ত বিল্ডিং এলাকায় দোকানের পুঁজি দিতে ৫লাখ টাকা নিয়ে দীর্ঘ ২/৩ বছর উধাও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করতে কোতোয়ালি থানার কর্তব্যরত ডিউটি অফিসারের নিকট জানতে চাইলে থানা সূত্র জানায়, দীর্ঘদিনের অভিযোগ জানিয়ে এটি প্রতারণা মূলক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাদের খোঁজা হচ্ছে এবং জানামতে এ দুই জনই পলাতক রয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও ৪/৫টি অভিযোগ বিভিন্ন থানায় আছে বলে ও বাদী ইকবাল সাক্ষী মোঃ বেলাল হোসেন (পতেংগা) এবং মোঃ হাফিজ (পাহাড়তলী) ইংরেজিতে জানিয়েছেন।
এদিকে চট্রগ্রামে বিগত কয়েক মাস যাবত বেশ কয়েকটি গুরুতর প্রতারণার অভিযোগের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তথ্য সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930