সজিব আহমেদ:
কাঁদো বাংগালী কাঁদো, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর পৌর ১০ নং ও ১১ নং ওয়াডের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দের সঙ্গে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডাঃ দিপু মনি এমপি এর নির্দেশে ওয়ার্ডের বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকতাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারির নতুন বাজারস্ত অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও জেলা যুব লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃীবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব এসডু পাটোয়ারি, আলহাজ্ব ওমর পাটোয়ারী, জন টুটুল ভূইয়া, আইয়ুব আলী বেপারী, ১১ নং ওয়ার্ড কমিশনার বাবু পাটওয়ারী,এম আই মমিন খান, সাবেক পৌর ছাএলীগ নেতা রবিন পাটওয়ারী,১১ নং ওয়ার্ড এর সভাপতি, সেক্রেটারি, ১০ নং ওয়ার্ড কমিশনার সোয়েব ভাই , ওয়ার্ড সভাপতি সাবেক প্যানেল মেয়র জনাব সাইফুল ইসলাম সুমন,সেক্রেটারি জনাব বাপ্পি পাল এবং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সন্মানিত সদস্য মোঃ আরিফুল হক সজিব এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মিরা।



