রাউজানে ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি দিদারকে গ্রেপ্তার

 

রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ব্যাংকে চুরির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. দিদারুল আলমকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে হাটহাজারী উপজেলার ঠান্ডাছড়ি এলাকা থেকে। সেই কক্সবাজার জেলার চকরিয়ার রংমহল এলাকার মৃত মনসুর আলমের পুত্র। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। র‌্যাব জানিয়েছে, ২০০৯ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) শাখা থেকে ৫৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় শাখা প্রধান বাদী হয়ে রাউজান থানায় মামলা করে। এ মামলায় পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এ মামলায় আসামির অনুপস্থিতিতে দিদারুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি দিদার হাটহাজারী উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় আত্মগোপন করে ছিলেন।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেন বলে জানান র‌্যাব- ৭।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930