আজ ১৬ আগস্ট ২০২৩ তারিখ চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান, চাঁদপুর জেলা থেকে বিভিন্ন ক্যাডারে ৪১ তম বিসিএস পরীক্ষা-২০১৯ এ সুপারিশপ্রাপ্ত ২৪ জনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর জনাব এ.এস.এম. মোসা।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান তাঁর বক্তব্যে নবসুপারিশপ্রাপ্তদের সাথে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করে সবার জন্য শুভকামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোছাম্মৎ রাশেদা আক্তার, সহকারী কমিশনার জনাব জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম, জনাব এ. আর. এম. জাহিদ হাসান এবং জনাব রেশমা খাতুন।



