রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন আ’লীগের জাতীয় শোক দিবস পালন

 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁর পরিবার বর্গের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৯ আগস্ট) শনিবার বিকাল ৪.০০ টায় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বেতকাটা বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মোঃ নুরনবী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, রামপাল সদর ইউনিয়ন

আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি,  ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাইদুল ইসলাম মুনসহ ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930