গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু 

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বানু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাত ৮ টায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানু বেগম (৪০) উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগরে ছেংছেংগা পানি গ্রামে একরামুল ইসলামের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমরার রাত ৮ টায় দিকে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বানু বেগম (৪০) আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া পথে তার মৃত্যূ হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত বলেন, পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930