রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পুত্র, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর ৩১তম জন্মদিন উপলক্ষে রাউজান পৌরসভার পক্ষে থেকে ছোট শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, উন্নতমানের খাবার, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা বোরহান কাদের। এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র এড. সমীর দাশগুপ্ত, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন,সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু,সাবের হোসেন,ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু, মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন,তানভীর হাসান চৌধুরী, তারেক চৌধুরী, ইকবাল হোসেন। এরপর মেয়র রাউজান জলিলনগর বাস, ট্রাক ও সিএনজি অটোরিকশা চালক শ্রমিকদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদিয়ে পাঁচ শতাধিক শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন। বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস মিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কানু নাথ,গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবু বক্কর, নাঈম উদ্দিন, শামসুল আলম,বাবুল, দুলাল মিয়া, আলমগীর, জানে আলম মানিক প্রমুখ।



