নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা পরবর্তী সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।



