মোঃ হোসেন গাজী।।
চাঁদপুরে ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক এর সভায় অনুমোদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু এমপি’কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন হচ্ছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সচিবগণসহ এই প্রকল্প প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতঅব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হাইমচর উপজেলার সকলের প্রতি আহ্বান জানান নূর হোসেন পাটওয়ারী।।



