মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রম চত্বর থেকে এক বণ্যাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রাটি পাঁচ শতাধিক নারী -পুরুষের সমন্বয়ে ঢাক-ঢোল-কর্তাল বাজিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এর আগে সকাল ১০টায় রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শিক্ষক ধীমান চন্দ্র সাহা’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক জয়রাম প্রসাদ, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহব্বায়ক আনন্দ কুমার গুপ্ত, শ্রীরামকৃষষ্ণ সেবাশ্রমের সভাপতি শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী,যুব ঐক্য পরিষদের আহব্বায়ক মানিক সরকার, পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউপি সভাপতি সহকারী অধ্যাপক অনিল চন্দ্র,কাজিহাল ইউপি সভাপতি হেমন্ত কুমার সরকার, বেতদিঘি ইউপি সভাপতি মনোরঞ্জন বর্ম্মন, চন্দ্রনাথ গুপ্ত চান্দা, প্লাবন শুভ, নকুল চন্দ্র রায় প্রমুখ।
শেষে রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে দেশ, জাঁতি ও বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গল কামনায় পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনা, সহ নানা আয়োজন করা হয়।
প্রেরক
মেহেদী হাসান,



