গাঁজা ইয়াবা ও ফেন্সিডিলসহ ০৭ মাদক কারবারী গ্রেফতার

গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০৭ মাদক কারবারীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ।

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ কর্তৃক ১২ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই ) জন, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫কেজি গাঁজাসহ ০৩( তিন ), শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ০২ কেজি গাঁজাসহ ০২(দুই) জনসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সকলের সহায়তায় জেলা পুলিশের ০৮ টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930