বর্তমান ই ভালো আমার
এই আছি তো ভালো
চোখের সামনে দেখি যত
রং বেরঙের আলো ।।
বর্তমান টা চলে গেলে
অতীত হয়ে যায়
জাগলে মনে সেই স্মৃতি
ভরে বেদনায়
তাই হেসে খেলে সময়টাকে
পাড় করাই যে ভালো ।।
অনিশ্চিত ভবিষ্যতের
ভাবনা সবাই করে
সোনার হরিণ পেতে মানুষ
জীবন টা কে পোড়ে
আবার মরণ কথা স্মরণ এলে
মুখটা হয়যে কালো ।।
আপডেট টাইম : Sunday, September 24, 2023, ৩৭৯ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
পরিবেশ
সফলতা
অন্যান্য


