শব্দেই অন্তর্নিহিত মমতা, শব্দেই স্নেহের অনুরাগ,
শব্দে জড়িয়ে থাকা মায়া, শব্দের বার্তাতেই যত্ন, বার্তাতেই মায়া, বার্তাতেই সম্মান, বার্তাতেই টান,
শব্দেরই মাধুর্যে গড়ে ওঠে সম্পর্কের অনুরাগ।
শব্দেই সম্পর্কের স্থায়িত্ব, আবার শব্দেই বিচ্ছেদ,
একটি বাক্যেই মুছে যেতে পারে দীর্ঘদিনের সঞ্চিত আবেগ। মধুর উচ্চারণে হৃদয়ে জাগে অমলিন বিশ্বাস, অবিবেচিত কথার আঘাতে নিঃশেষ হয়
ভালোবাসার আভাস।
তাই শব্দের ব্যবহারে থাকা চাই সংযমের পরশ,
কখনো একটি মধুর বাক্যই হয়ে ওঠে জীবনের
শ্রেষ্ঠ আশ্বাস,
আবার একটি কঠিন শব্দেই হৃদয়ে নেমে আসে
গভীর নীরব ও নিঃশব্দ নিরাশা।
আপডেট টাইম : Thursday, August 13, 2026, ২৬ বার পঠিত


