শেরপুরের নকলায় ৪কেজি গাঁজাসহ মসজিদের ইমাম আটক

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলা থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে মসজিদের এক ইমামকে আটক করেছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সোহেলের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামে। তাঁর পিতার নাম আব্দুর রহমান।

সোহেল ধর্মীয় শিক্ষায় হাফেজ মাওলানা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত জানান গোপন সংবাদের ভিত্তিতে পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ২টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোহেলের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930