নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ৪ অক্টোবর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। অভিবাদন গ্রহণ শেষে, প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পুলিশ লাইন্স আরআইমোঃ মতিন উল্যাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930