স্বামীর পরকীয়ার বলি গৃহবধু মনি- র‌্যাবের হাতে আটক স্বামী এনাম

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে ১০ দিন আগে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নুর জাহান আকতার মনির (২৫) কে হত্যা করার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী এনামকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ( ৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে মো. এনামকে। মঙ্গলবার (১০) অক্টোবর দুপুরে র‌্যাব-৭এর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বলেন, এনামের সঙ্গে গত ৪ বছর আগে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে রাউজান উপজেলার হলদিয়ার জানিপাথর এলাকায় এনামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। কলহের কারণ হলো এনামের পরকীয়া এবং দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়া। স্ত্রী মনি পরকীয়া আপত্তি জানায় এবং দ্বিতীয় বিয়েতে অনুমতি দেয়নি। এজন্য তাকে গত ১ অক্টোবর নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী এনাম। তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ভিকটিমের লাশের উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রমানিত হয় যে, মনিকে তার স্বামী এনাম পাশবিক নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। তথ্যের ভিত্তিতে নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রামের রাউজান থানায় ঘাতক স্বামী এনাম’কে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আসামি এনামকে র‌্যাব রাউজান থানায় হস্তান্তর করেছে। মামলায় একমাত্র আসামি এনাম হলেও নিহত গৃহবধুর ওপর নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930