শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ১৮ অক্টোবর ২০২৩ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের জন্য আজ ১১ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হাসান আলি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণিল পথর‍্যালিযোগে শহর প্রদক্ষিণের মাধ্যমে উদযাপন কার্যক্রম শুরু হবে। র‍্যালিটি চাঁদপুর জেলা স্টেডিয়ামে যেয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে। পরবর্তীতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন কার্যক্রম সমাপনীর দিকে অগ্রসর হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930