রাউজানে এমপি ফজলে করিমের জন্মদিনে ৬৯ জন রোগী পাবে চোখের আলো

রাউজান প্রতিনিধি:
আগামী ৫ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৬৯ তম জন্মদিন । এ উপলক্ষে এমপি পুত্র, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী নিজ খরচে রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৬৯ জন রোগীকে চোখের ছানি অপারেশন করার উদ্যোগ নেন।
শনিবার (২১ অক্টোবর) বিকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চোখের ছানি অপারেশন কমিটির আহবায়ক নোমান বিন আজিজি।তিনি আরো জানান, শনিবার ৬৯ জন রোগীর মধ্যে প্রথম দাফে ২২ জনকে চট্টগ্রাম নগরীর রয়েল চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চোখের ছানি অপারেশন করার পর আগামী এক সপ্তাহের মধ্যে ৬৯ জন রোগীকে চোখের ছানি অপারেশন করার কার্যক্রম শেষ করবে। দরিদ্র পরিবারের রোগীদেরও চোখের ছানি অপারেশন ও তাদের থাকা খাওয়া, যাতায়াত ঔষধ খরচের সম্পুর্ণ টাকা তারুণ্যের আইকন ফারাজ করিম চৌধুরী বহন করবে। মানবিক নেতা ফারাজ করিম চৌধুরীর এই মহৎ উদ্যোগে পরিচালন করছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।চোখের ছানি অপারেশন কাজে সহায়তা করছেন রাউজানের নোয়াজিশপুরের বাসিন্দা রয়েল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথ। সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব,সদস্য সচিব অনিক ভট্টাচার্য, মিজানুর রহমান,মোহাম্মদ মাসুম, মোহাম্মদ ফয়সাল, প্রিয়টন দে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930