শেরপুর নকলায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

২২ অক্টোবর রবিবার সকালে নকলা ওলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতা এসবের আয়োজন করে।

নকলা পৌরশহরের ধানহাটা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তমঞ্চে এসে জমায়েত হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, নকলা ওলাম ঐক্য পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ আজাদী, সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ এবং ওলামা ঐক্য পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930