অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন – সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। আজ তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।
রবিবার(২২ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর শহরের স্বর্ণখোলা হরিজন কলোনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় চাঁদপুরের সকল মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
সুজিত রায় নন্দী বলেন, ধর্ম যার যার উৎসব সবার জননেত্রী শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমরা একসাথে মিলে মিশে ধর্মীয় উৎসব পালন করতেছি। আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। আমাদের
ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে সবসময়।
তিনি আরো বলেন,অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’ ধর্ম যার যার, উৎসব সবার। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই।
চাঁদপুর স্বর্ণখোলা হরিজন কলোনির দুর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, এডভোকেট দেবাশীষ কর মধু, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান পাটওয়ারী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930