চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর:
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছে। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কাফোর্স।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নৌ পুলিশের অভিযানের তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়। বাকী ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্টজাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর টাস্কফোর্স এর অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাদেরকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্টজাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930