নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি আব্দুল কাদের মিয়ার মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া।

২৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে ওই সভা হয়।

সভায় নবাগত ওসি আব্দুল কাদের নকলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ, নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক দৈনিক আইবার্তার প্রতিনিধি কবি এএম ফিরোজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী,, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক জাহান প্রতিনিধি ফুয়াদ হোসেন, দৈনিক ব্রহ্মপুত্র প্রতিনিধি শাহাজাদা স্বপন, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি শফিউজ্জামান রানা, অপরাধ তথ্যচিত্রের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য ওসি আব্দুল কাদেরের বাড়ি টাঙ্গাইল জেলা সদরে। তিনি জগন্নাথ বিশ্ববাদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন। ২০০৭ খ্রীষ্টাব্দে তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাক্তিগত জীবনে আব্দুল কাদের বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930