মাহে রবিউল আউয়াল উপলক্ষে জীবনীপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার-মাহে রবিউল আউয়াল উপলক্ষে মহানবী সাঃ এর জীবনীপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য এর আগে গত ৭ অক্টোবর’২৩ মহানবি সা. এর জীবনী পাঠের উপর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শনিবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মোট ৬০ জন শিক্ষার্থীকে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও সার্টিফিকেট এবং ২০ জনকে সার্টিফিকেট বিতরণ করা হয়। ক, খ ও গ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী তিনজনকে দেয়া হয় নগদ ১০,০০০ টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজনকে দেয়া হয় নগদ ৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।
সীরাত পরিষদ চাঁদপুরের সভাপতি মাওঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান (জুয়েল) ও বিশেষ অতিথিদের মধ্যে লয়েল রিয়েল এস্টেট ডেভলপমেন্ট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান তোফায়েল আহমেদ, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম আনোয়ারুল করীম,মাও কবির আহমদ, ফিরোজ মামুন,মোঃ আলী হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠানির উদ্বোধনী ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ নুর খান। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন ক্বারী ওমর ফারুক প্রিন্স। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন নবারুণ শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় মহানবী সাঃ এর সীরাত ও আদর্শ অনুসরণের উপর গুরুত্ব প্রদান করেন। সাথে সাথে মহানবী সা. এর অনুপম আদর্শকে শিশু-কিশোর ও তরুণদের মনে জাগিয়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করায় সীরাত পরিষদ চাঁদপুরের ভূয়সি প্রশংসা করেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জনাব মোঃ নুর খান তার আলোচনায় বলেন, ‘মহানবী সা. সর্বকালের সব মানুষের জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। তাকে অনুসরণের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম নৈতিক ও আদর্শিক দিক থেকে আরও এগিয়ে যাবে।’ বিশেষ অতিথি দৈনিক ইলশেপাড়ের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম আনোয়ারুল করীম তার বক্তব্যে শিশুদের প্রতি নবীজি সা. এর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সমাজ ও সভ্যতা বিনির্মাণে নবীজি সা. এর আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে উল্লেখ করেন।
চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল তার আলোচনায় বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সা.। তার চরিত্র অনুসরণের মধ্যেই সাৰ্বিক কল্যাণ নিহিত আছে।

তোফায়েল আহমদ তার বক্তব্যে বলেন, মহানবী সা. ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য ছিলেন রহমত। এমনকি নবীজি প্রাণীদের প্রতিও ছিলেন করুনার আধার। তিনি সবার কথা ভাবতেন। তিনি শিশু কিশোরদেরকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পৰ্বে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930