নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে বিগত তিন বছরে (২০২১-২০২৩) বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এর সার্বিক সহযোগিতায় আগামীকাল ১নভেম্বর (বুধবার) দুপুর ২টা ৩০মিনিটে চাঁদপুর স্টেডিয়ামে এক বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন সম্পন্ন হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো বেগবান করার জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ।



