নিউজ ডেস্ক:
খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিথিলি’র প্রভাবে এমভি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়া আরও ২০টি ট্রলারসহ আনুমানিক ২০০ জন জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।



