আসন্ন কঠিন চীবরদান অনুষ্ঠান ২০২৩ উপলক্ষে পুলিশ সুপার এর সাথে চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

অদ্য ১৬ নভেম্বর ২০২৩খ্রি. রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবরদান-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে কঠিন চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয় ।

সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন কঠিন চীবরদান অনুষ্ঠান ২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিবি এবং ডিএসবি অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থলের প্রতিটি ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। মহিলা ও পুরুষের জন্য আলাদাভাবে প্রবেশ এবং বাহিরের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনাকাঙ্খিত ঘটানারোধে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আপনারা আমাদেরকে যতবেশি তথ্য দিয়ে সহযোগিতা করবেন ততবেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কঠিন চীবরদান উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930