লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মেজবানের আয়োজন

চট্টগ্রাম ব্যুরো :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির জন্য দোয়া কামনা এবং এলাকার মরহুম বয়োজেষ্ঠ্যদের ইসালে সওয়াবের নিয়তে ২টি গরু জবেহ্ করে ২৪ নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার সন্ধ্যায় মেজবানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বিএমএ গেটের পশ্চিম পার্শ্বস্থ জানে উল্লাহ্ মুন্সী বাড়ির তরুণ ব্যবসায়ী ভ্রাতৃত্রয় সর্বজনাব মোঃ এমদাদুল হক (খোকন), মোঃ তৌহিদুল আলম (গিনি) এবং মোঃ আলী আকবর (বাপ্পী) এ মেজবানের আয়োজন করেন। মেজবানে অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে অংশগ্রহণ করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।

আয়োজনকারী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের প্রতি তাঁদের ভালোবাসা প্রগাঢ়। মানুষের প্রতি গভীর সহানুভূতিশীল ও তৃণমূল জনসাধারণের সুবিধা-অসুবিধার প্রতি গভীর সংযোগ স্থাপনকারী এ জননেতা যাতে জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি লাভ করেন এবং এ এলাকার সর্বসাধারণের কন্ঠস্বর হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা’র দরবারে দোয়া ও মেজবানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) সংসদীয় আসনে নির্বাচনের অভিপ্রায়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930