চাঁদপুরে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, প্রাক্তন সিনিয়র সচিব ও বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সরকারি কর্মকমিশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেতৃ একজন নারী এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকারও একজন নারী। সুতরাং জাতি গঠনে আপনাদের ভূমিকা অত্যধিক। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান করছি। কেউ যদি আপনাদের ভোটাধিকার প্রয়োগে বাঁধা সৃষ্টি করে তাহলে চাঁদপুর জেলা পুলিশ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ভোটাধিকার বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ আপনাদের পাশে রয়েছে।

এ সময় জনাব জি এস তছলিম আহমেদ, উপজেলা চেয়ারম্যান, ফরিদগঞ্জ, চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930