হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে নানা আয়োজনে “সপ্তাহিক যুগের খবর” পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুম, পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম নুরুল আমিন সরকারের সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা, ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক ও সংগঠক দুলাল কুমার বোস। আরও বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি মোঃ গোলাম মাহবুব, মিন্টু আহমেদ ও লালনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে কুড়িগ্রামের মানবিক নারী “কমলা রাণী” কে (মরনোত্তর) সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিক হিসাবে রাজু মোস্তাফিজ, বহুমাত্রিক লেখক হিসাবে আব্দুল খালেক ফারুক, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মরহুম ছাদেক হোসেন (মরনোত্তর) এবং জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ সারাদেশে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট অধ্যক্ষ রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোঃ মিনহাজুল ইসলামকে সংবর্ধিত করা হয়েছে। উপস্থিত সকলে “সাপ্তাহিক যুগের খবর” পত্রিকা জন্য দীর্ঘায়ু কামনা করেন।



