বিসিকের উদ্যোগে এবং বিজয়ীর তত্তাবধানে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের সমাপনী ও সাটিফিকেট বিতরন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক চাঁদপুর জেলার আয়োজনে এবং
চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর সার্বিক তত্বাবধানে ২৬ জন নারীকে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী সাটিফিকেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৪ই ডিসেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর তত্তাবধানে এই প্রশিক্ষন প্রদান করেন।

৫ দিনের বেসিক কোর্সটির প্রশিক্ষনে বিসিক চাঁদপুর জেলার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,বিসিক চাঁদপুর জেলা সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহরিয়ার খান,চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
প্রশিক্ষন ও আলোচনা সভা শেষে ২৬ জন প্রশিক্ষনার্থীর হাতে বিসিকের সাটিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930