ফরিদগঞ্জে এ.কে পাটওয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান

আমান উল্যা আমান:-

ফরিদগঞ্জ উপজেলার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ফরিদগঞ্জ এ.কে পাটওয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবসের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
শনিবার সকাল থেকে ভাটিরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকাবাসীর অংশগ্রহনে দিনব্যাপী বিভিন্ন গ্রামীন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিকেলে এ.কে পাটওয়ারী ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.নাজমুন নাহার অনির সভাপত্বিতে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজীব মজুমদার ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক শাখাওয়াত হোসেন মিন্টুর যৌথ সঞ্চালনায় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আমান উল্যা আমান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. মোঃ আলী হোসেন মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারিডিগ্রী কলেজের প্রদর্শা লিয়াকত আলী সরদার,ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি হালিমা বেগম,জেলা ছাত্রলীগের উপ নাট্য ও বিতর্ক সম্পাদক শরীফ মৃধা, আওয়ামীলীগ নেতা মনির আহম্মেদ, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন,আফসার হোসেন,সজিব হোসেন,দীনেশ চন্দ্র দাস,সুজন চন্দ্র দাস,নাঈম হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পলি, তানিয়া আক্তার প্রমূখ।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সকল খেলার বিজয়ী প্রতিযোগিদের হাতে এ.কে পাটওয়ার ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় পুরুষ্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য মহান বিজয় দিবস উপলক্ষে একে পাটোয়ারী ফাউন্ডেশন এর সভাপতি নারী নেত্রী বিজয় দিবসে তিনি সামাজিক সংগঠন ও দলীয় নেতা কর্মীদের নিয়ে সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ,উপজেলা প্রশাসন,সামাজিক সাংস্কৃতিক,রাজনীতিক কর্মসূচীতে অংশগ্রহণ ও সহযোগিতা করে ব্যস্তসময় পার করেন।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
ফরিদগঞ্জ চাঁদপুর।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930