ব্যারিস্টার টিপুকে হত্যা চেষ্টা, মতলবের সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন রিপোর্ট।

ফ্যাসিস্ট খুনি হাসিনা সময়কালে চাঁদপুরের মতলব উত্তর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ১৯৯০ এর সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা সময়কালে আন্দোলনেও বার বার কারা নির্যাতিত নেতা ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপুর বাড়িঘরে হামলা,লুটপাট ও হত্যার প্রচেষ্টার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

মামলায় ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়রসহ ছয়জনকে নামীয় ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। মামলা নম্বর- ১/২৪।

মামলার আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, আনিসুল হক, ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমদ, ছোংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মাহফুজুর রহমান আদনানসহ অজ্ঞাতনামা আরও ১৫ জন।

উক্ত এজাহারে উল্লেখ্য করা হয় যে ২০১৫ সালের ১৩ই নভেম্বর দুপুরে মতলব উত্তরের ছোট ষাটনল গ্রামে এক কুলখানি অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য উপস্থিত হলে তৎকালীন আওয়ামী লীগ ও তার সমর্থিত সন্ত্রাসীরা কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং একইদিন তার নিজ বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি ,লুটতরাজ ও ভাঙচুর করে।

পরে ষাটনল গ্রামে হামলার সময় ১৯৯০ এর সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা সময়কালে আন্দোলনেও বার বার কারা নির্যাতিত নেতা ব্যারিস্টার টিপু কোনোক্রমে গ্রামবাসীর সহায়তায় ট্রলারযোগে মেঘনা নদী পাড়িদিয়ে মুন্সীগঞ্জ হয়ে ঢাকা পৌঁছতে সক্ষম হন। তাছাড়া ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত বহুবার ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুুর উপর আক্রমণ ও বাড়িতে হামলা হয়। নিরাপত্তার অভাবে সেইসময়ে থানায় মামলা করা সম্ভব হয়নি তবে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হয়েছিল। আসামীদেরকে দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এই বিষয়ে ব্যারিস্টার টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাহার মামলার ঘটনা সম্পূর্ণ সত্য যাহার সাক্ষী উক্ত থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এলাকার অসংখ্য সাধারণ জনগণ। তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থী।

এব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, মামলাটির বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930