শাহরাস্তিতে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ

 

শাহারাস্তি প্রতিনিধি

চলমান বন্যা পরবর্তী পূণর্বাসনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে বন্যা দুর্গত কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, গবাদিপশুর খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৭ অক্টোবর সোমবার উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ সহায়তা বিতরণ করা হয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক (২১ বীর) লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদুর রহমান, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুরসহ আরো অনেকে। এসময় লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন জানান,শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল ও গবাদিপশু পালনে বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়।

বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, গবাদিপশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930