রূপগঞ্জ প্রতিনিধি:
ভূলতা ইউনিয়নে গাউছিয়া মার্কেট সংলগ্ন আল্লাহর দান পুরাতন আড়ৎ এর পার্শ্বে কাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, রূপগঞ্জ এর নতুন কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ মোরশেদ আলম রানা। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের মেম্বার মোহাম্মদ নাসির উদ্দিন, রূপগঞ্জ থানা কমিটির প্রধান উপদেষ্টা লাল মিয়া। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাংগঠনিক কর্মকর্তাগণ। উল্লেখ্য যে এই কমিটি ২৫ সদস্য বিশিষ্ট নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠেন প্রস্তাব করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্বপান মোঃ ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান সাহেব। উক্ত নাম সবার সম্মতিক্রমে ও এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন চেয়ারম্যান অনুমোদিত করেন।
প্রস্তাবীত কমিটি সকলেই খুশি মনে মিষ্টি মুখ করেন। সদস্য সংগ্রহ চলছে। স্বেচ্ছাশ্রমে আগ্রহীরা যোগাযোগ করুন।



