নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পাল বাজার সরজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করেন যেন ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং ক্রেতাদের যেন তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে বাধ্য করা না হয়। পাশাপাশি, সকল দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।



