যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন হাইমচরের মোঃ মাহবুব উল আলম

হাইমচর থেকে ইমরান হোসেন:

চাঁদপুর জেলার হাইমচরের কৃতি সন্তান মোঃ মাহবুব-উল-আলম বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন।

গত বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে (উপসচিব) জামিলা শবনম স্বাক্ষরিত সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশন মহাপরিচালক থেকে বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এই কর্মকর্তা।

ইতোপূর্বে তিনি ডাক ও টেলিকমিউনিকেশন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বিসিএস একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফেনী জেলা আরডিসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পি.এস, কুমিল্লার দ্বেবিদার উপজেলা অফিসার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারে ১১ম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রশাসনে খুব সৎ ও দক্ষতা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলমকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের পাটওয়ারী বাড়ীতে জন্মগ্রহণ করেন। বিবাহিত জীবনে তিনি ২ সন্তানের জনক।

তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ষ্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর এর অন্যতম উপদেষ্টা। তার কর্মজীবনের সাফল্যে চাঁদপুর-হাইমচরবাসী আনন্দিত ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930