নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহন থেকে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়
অদ্য ০২/০৬/২০২৫ খ্রিঃ তারিখ সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মঞ্জুরুল মোর্শেদ এর নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
এছাড়াও কাঁচপুর রাজস্ব সার্কেল এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সেগুফতা মেহনাজ এর নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৪ টি যানবাহন থেকে ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা ও ০৬ (ছয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



