চাঁদপুর পৌরসভার নাগরিকদের পানির বিল বৃদ্ধির প্রতিবাদে পৌরসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন পৌর নাগরিকবৃন্দ। হটাৎ করে পানির বিল বৃদ্ধি পৌরসভার জনগন মেনে নেয় নাই। তাছাড়া ময়লা পানি সর্বরাহে গ্রাহকগন অসন্তুষ্ট। পৌরসভার অযৌক্তিক পানির বিল বৃদ্ধি না করার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি ও সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া চাঁদপুর পৌর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ গ্রাহকদের দাবী মেনে নিয়ে সেবার মান বৃদ্ধির আহবান জানান।
বিগত ফ্যাসিবাদী সরকারের মদদপুষ্ট কর্মকর্তাগনের দূর্নীতি ও লুটপাটের কারনে কোটি টাকার বিদ্যুৎ বিলের বকেয়ার দায়ভার গ্রাহকগন বহন করতে পারেনা।নেতৃবৃন্দ আরো বলেন বিদ্যুৎ বিলের অযুহাত দেখিয়ে পানির বিল বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক অন্যায় ও হঠকারী সিদ্ধান্ত তাই
অবিলম্বে বর্ধিত পানির বিল প্রত্যাহারের আহবান জানান।
আপডেট টাইম : Thursday, June 19, 2025, ৬৬ বার পঠিত



