স্টাফ রিপোর্টার:
বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে ৩ জন গরিব ও দুস্থ মায়ের চোখের ছানী অপারেশন হয়েছে। চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে বুধবার (২৫শে জুন) অসহায় ৩জন মাকে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।
“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন- বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে,ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। গত ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে চোখের সমস্যার রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে গত দু মাসে ১২ জন রোগীর অপারেশন এর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।
তিনি আরও বলেন মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবো।



