পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন

 

ডেস্ক বার্তা:০৯ জুলাই,চট্টগ্রাম

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ব্যারিষ্টার কলেজ রোড,বড় মাঝির পাড়া, নিয়মুরিং- এমপিভি গেইট সংলগ্ন আশে-পাশে এলাকায় পরিদর্শন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ শামসুজ্জামান হেলালি আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উল্লেখিত এলাকা সমূহ পরিদর্শনে আসেন এবং প্রায় দুইশতাধিক দুস্থ- অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ সাহেদ, যুব উন্নয়ন সংগঠক মোঃ আনিছুর রহমান, ডাঃ মোঃ আবুল কালাম, মোঃ আব্দুর রহিম, মোঃ মিরাজ, মোঃ আব্বাস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া অপর দিকে গতকাল ( বুধবার) বিকেলে প্রবল বর্ষণের মধ্যেই জামায়াতের সাবেক এমপি প্রার্থী ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম ‌দক্ষিণ হালিশহরের নারিকেল তলা, হক সাহেব রোড,এস আলম বি আলম‌ গলির পশ্চিম দিকে সাইট পাড়া, নূর গনি পাড়া, আকমল আলী রোডস্থ এলাকায় পরিদর্শনে যান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সাহেদ, মোঃ ইউনুছ, ডাঃ মোঃ কামাল উদ্দিন, মোঃ রাসেদ হায়দার, আব্দুল আহাদ, কামরুল ইসলাম ও মোঃ মনি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে নেতৃবৃন্দরা দূর্গত এলাকার সর্বস্তরের মানুষ কে ধয্য ধারণ করতে বলেন এবং বিপদের সময় সাহস না হারাতে অনুরোধ জানিয়েছেন।
এছাড়া সর্বদা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে উপদেশ প্রদান করে। এসময় অসহায়দের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানায়। তাঁরা আরও জানান যে,দূর্গত এলাকার জন্য একটি সেবা সেল গঠন করা হয়েছে। যাদের সহযোগিতা প্রয়োজন তাদের কে সেই ফান্ড থেকে সহায়তা প্রদান করবে বলেও সূত্র জানায়।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930