স্টাফ রিপোটার-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর শাখার ২২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত পৌর উপজেলা বিএনপির কমিটির সভাপতি হিসেবে মো. আক্তার হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. মো. হারুনুর রশীদ রয়েছেনসহ ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।



