চাঁদপুর প্রতিনিধি
মন্ত্রী পরিষদে রদবদলের গুঞ্জন ছড়িয়ে পড়ার সাথে সাথে মন্ত্রী হিসেবে যার নাম সবচেয়ে বেশী আলোচনায় রয়েছে তার নাম চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
জাতীয় রাজনীতি ও বর্তমান সরকারের সম্ভাব্য মন্ত্রী পরিষদ রদবদলের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারাদেশে নতুন আলোচনা শুরু হয়েছে। এই গুঞ্জনের ঢেউ লেগেছে চাঁদপুরের রাজনীতিতেও। সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নাম। চাঁদপুর-হাইমচের জনগণের দাবি উন্নয়নের ধারা আরও গতিশীল করতে এবং এলাকার গণমানুষের প্রত্যাশা পূরণে তাকে মন্ত্রী পরিষদের অংশ হিসেবে দেখতে চান তারা।
তৃণমূলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য কান্ডারি
দলের নেতা-কমীরা মনেকরেন, শেখ ফরিদ আহমেদ মানিক কেবল একজন সংসদ সদস্য নন, চাঁদপুর জেলা রাজনীতির এক পরীক্ষিত নাম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলন-সংগ্রামে যেমন তিনি নেতৃত্ব দিয়েছেন, তেমনি আপদে-বিপদে সব সময় সাধারণ মানুষের পাশে থেকে অর্জন করেছেন গভীর আস্থা। তার অনুসারী ও স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে চাঁদপুরের মানুষ একজন প্রভাবশালী ও নিবেদিতপ্রাণ মন্ত্রী নেতৃত্ব থেকে বঞ্চিত। শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী করা হলে জেলার সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।
চাঁদপুরবাসীর প্রত্যাশার মূল কারণগুলো:
এদিকে অভিজ্ঞ মহল মনেকরেন, ‘অবকাঠামোগত উন্নয়ন ও নদীভাঙন রোধ: মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত এই অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন। টেকসই বাঁধ নির্মাণ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিকাশ, এবং ইপিজেড স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন ও এর প্রভাব ধরে রাখতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর ভূমিকা অত্যন্ত জরুরি বলে মনে করেন স্থানীয়রা। এর জন্য চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সব দিক থেকেই যোগ্যতা সম্পন্ন হিসেবে তাঁর কোনো বিকল্প নেই।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন:
চাঁদপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, দুটি বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতালের উন্নত কার্যক্রম বাস্তবায়নে তার প্রশাসনিক প্রভাব তৈরি হবে।
তৃণমূলের সঙ্গে সরাসরি নিবিড় মেলবন্ধন:
দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার সহজনীয় এক্সেস বা সহজলভ্যতা রয়েছে। মন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি-দাওয়া সরাসরি সরকারের নীতিনির্ধারণী পর্যায় পৌঁছাবে। কারণ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল মানুষের কাছে যেতে বেশি ভালোবাসেন এবং তাদের উন্নয়নে কাজ করতে পছন্দ করেন। এতে পুরোজাতিই উপকৃত হবে বলেন মনেকরেন সকলে।
চাঁদপুর-৩ আসনের মন্ত্রী করার আরো প্রয়োজনীয় কারণ :
বিগত আওয়ামী লীগ সময়ে চাঁদপুর-সদর হাইমচরের জনগণ মন্ত্রী পেয়েছে। কিন্তু তখন মন্ত্রী থাকা সত্ত্বেও চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি এবং দৃশ্যমান কোন উন্নয়ন নেই। তাই সেই ঘাটতি এবং ব্যর্থতার জায়গা বিবেচনা করে দলের ভাবমুর্তি উজ্জ্বল করতে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী করা হলে দল এবং সরকারের ভাবমুর্তি আরো উজ্জ্বল হবে। এতে শুধু চাঁদপুর-৩ নির্বাচনী এলাকাই নয় বরং পুরো জেলার উন্নয়ন ও দলীয় ইমেজ ভাবমুর্তি আরো সুদৃঢ় হবে বলে মনেকরা হচ্ছে। সাধারণ মানুষ মনেকরেন চাঁদপুর-৩ আসনের এই দক্ষ ও জনদরদী এমপি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তাই পুরো জেলাবাসীর কাছেই তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব।
আমজনতা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জোরালো দাবি
চাঁদপুর সদর ও হাইমচরের হাট-বাজার, চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনার বিষয় ‘মানিক ভাইকে মন্ত্রী হিসেবে চাই’। স্থানীয় সাধারণ মানুষের বক্তব্য, যিনি মাঠপর্যায়ে জনগণের সুখ-দুঃখে কাজ করতে পারেন, তাকে ক্যাবিনেটে নিয়ে এলে চাঁদপুরের চিত্র আমূল বদলে যাবে। তিনি অসহায় গরিব দুখি এবং সকল নাগরিকের ভাষা বোঝেন এবং সহজেই মিশে যেতে পারেন। তাই তার মতো জনবান্দব নেতাকে মন্ত্রী করা হলে শুধু চাঁদপুরের নাগরিকরাই নয় পুরো দেশের মানুষ উপকৃত হবে।
সব মিলিয়ে, সম্ভাব্য মন্ত্রী পরিষদ রদবদলকে ঘিরে চাঁদপুরের আকাশে-বাতাসে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এখন দেখার বিষয়, চাঁদপুরবাসীর এই গণদাবি ও প্রত্যাশার প্রতিফলন শেষ পর্যন্ত কতটা ঘটে।



