চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেন মৃধার ব্যাপক গণসংযোগ

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সদস্য হাফেজ জাকির হোসেন মৃধা এলাকায় গণসংযোগ করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর বাজারে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ জাকির হোসেন মৃধা কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেননি। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আবারও এলাকাবাসী এবং তাঁর প্রিয় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষের কাছে ফিরে এসেছেন।

গণসংযোগকালে হাফেজ জাকির হোসেন মৃধা বলেন, এলাকার মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930