রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আত্নমানবতার সেবায় কাজ করতে হবে
………… রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম
স্টাফ রিপোর্টার ঃ জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আত্নমানবতার সেবায় আমাদের কাজ করতে হবে। দেশের বিভিন্ন দূর্যোগে সকল কে এগিয়ে আসতে হবে। এতে যুবকরাই আগে এগিয়ে যাবে। সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল করতে হবে। পাশাপাশি দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাহলেই আধুনিক সমাজ ব্যবস্থা করে গড়ে উঠবে। সকল প্রকার দূর্নীতি থেকে সমাজকে মুক্ত করতে হবে। দেশের ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। যুবকরাই এদেশের প্রান । যুবকরাই দেশ গড়বে। আমরা যুবকদের পাশে আছি ও থাকবো।
গতকাল ( ৩ জুলাই) বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিট কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সাধারণ সভায় ইউনিট লেবেল অফিসার নূরুল করিমের সভাপতিত্ব জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মোঃ মজিবুর রহমান , জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা(চঃ) ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক ইকবাল হোসেন, যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ যুব সদস্যরা প্রমুখ।



