বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষনের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে – তানিয়া ইশতিয়াক

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর:
চাঁদপুরের প্রথম নারীভিত্তিক প্রশিক্ষণ সংগঠন ‘বিজয়ী’-এর উদ্যোগে ৬ জন নারীকে কেক বেকিংয়ের বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর পুরানবাজারে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের নিজ বাসভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের নারী উদ্যোক্তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিজয়ী তৈরিতে বিজয়ী’ স্লোগানে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নূসরাত জাহান মীম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজয়ীর এডাভাইজার মুন্নি নাসির, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, ক্রাইম অ্যাকশন ২৪ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার, অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কেক বেকিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সালমা, দ্বিতীয় হন আনিকা এবং তৃতীয় হন কামরুন নাহার আক্তার তামান্না।

অনুষ্ঠানে বক্তব্যে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান প্রশিক্ষক মাহমুদা আক্তার, প্রশিক্ষণার্থীদের এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তানিয়া ইশতিয়াক খান বলেন, নারী-পুরুষের বৈষম্য দূর করে দেশকে এগিয়ে নিতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষ নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে ‘বিজয়ী’ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিজয়ীর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। নারী উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা প্রদান এবং দেশের অর্থনীতিতে নারীদের অবদান বৃদ্ধিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930