বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

 

হোসেন গাজী:

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার ৯ আগস্ট বিকাল তিনটায় বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিল হিকমা।

ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরার সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক তানভীর হোসেনের সঞ্চালনায় বালিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী ত্রিপুরা জাতির সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালি, বালিয়া ইউনিয়ন বিএনসির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সহ-সভাপতি আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আদিবাসী সম্প্রদায়ের জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930