স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশক্রমে ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে পরিত্যক্ত বালুর মাঠে খেলার মাঠ তৈরি করতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন।
১০ আগস্ট সোমবার সকালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ সুমন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারী, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাশিম বেপারী, সহ-সভাপতি হযল খান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


