জনগণকে সেবা দিতে এসেছি, চাই সবার সহযোগিতা: চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসিন শেখ

 

মোঃ হোসেন গাজী।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চান্দ্রা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহসিন শেখ এর উদ্যোগে দক্ষিণ বালিয়া ৮ নং ওয়ার্ড বায়তুন নূরে জামে মসজিদে চান্দ্রা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ সবুজ ঢালী ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রাড়ি, বায়তুন নূরে জামে মসজিদের সদস্য মহসিন পাটওয়ারী তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ বালিয়া বায়তুন নূরে জামে মসজিদের ইমাম মাওলানা রিপন গাজী।

১৪ আগস্ট শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ বালিয়া বায়তুন নূরে জামে মসজিদে নামজ আদায় শেষে স্থানীয়রা জানান চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন শেখ এর জন্য দোয়া ও শুভ কামনা রহিলো।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, গরীব অসহায়, দিনমজুর পরিবারের বন্ধু মোঃ মহসিন শেখ তিনি সকলের উদ্দেশ্য বলেন আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, পদ-পদবির লোভে নয়। চান্দ্রা ইউনিয়নের খেটে খাওয়া, সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার মূল শক্তি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চান্দ্রা ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেবা কেন্দ্রে পরিণত করবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930